পল্লী বিদ্যুতে ‘গণছুটি’, ২৪ ঘণ্টায় কাজে না ফিরলে ব্যবস্থা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

চার দফা দাবিতে ‘গণছুটির’ নামে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নচেৎ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবায় বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে যান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে দুই জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু হয়। দাবি আদায়ে সবশেষ গত মে ও জুন মাসে শহীদ মিনারের ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করা হয়। যদিও দাবি আদায়ে গত ২৩ অক্টোবর বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই কমিটি রিপোর্ট জমা দেয় আ মাস পর জুন মাসে। যদিও সে রিপোর্ট এখনও প্রকাশ বা বাস্তবায়ন শুরু করেনি সরকার। এছাড়া গত ১৭ জুন আরও দুটি কমিটি গঠন করা হয়। এসব কমিটি এখনও কোনো রিপোর্ট জমা দেয়নি। তাই তারা আবার আন্দোলনে নেমেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ইন্ধন বলা হচ্ছে তা সঠিক নয়। তারা কারো ইন্ধনে আন্দোলন করছেন না। 

একাত্তর/এসি
টানা ষষ্ঠ দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করলেও দাবি আদায়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার কর্মবিরতিতে যাচ্ছে দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন। এতে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর