দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। তা না হলে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধ সংঘটনের সরাসরি প্ররোচনা রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর বিরোধী। অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে—এমন যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে।

এছাড়া ধারা ২৬(১)–এ বলা হয়েছে, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতার উসকানিমূলক বক্তব্য প্রচার অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২) অনুযায়ী, এ অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এনসিএসএ জানায়, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডিত আসামিদের সহিংসতা, উসকানি বা অপরাধমূলক নির্দেশনামূলক বক্তব্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে এবং গণমাধ্যমকে আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি...
ডিজিটাল নিরাপত্তা আইন প্রতিস্থাপিত হয়ে আসছে সাইবার নিরাপত্তা আইন। এ আইনে শাস্তি কমানোর পাশাপাশি, যখন তখন গ্রেপ্তারের বিষয়ে পুলিশি ক্ষমতাও শিথিলের প্রস্তাব করা হয়েছে। কিন্তু অনেকের মতে, বাক...
দেশের সাইবার নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই নির্দেশ দেওয়া হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর