স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ক্ষমতাগ্রহণের দুই সপ্তাহের মধ্যে বিএনপি সরকার আরেকজন সচিবকে সরিয়ে দিয়েছে।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। প্রায় সবার মেয়াদই চলতি বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিলো। একই দিনে গত সরকারের সময়ে সচিব হওয়া তিন কর্মকর্তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তারও আগে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব পদে পরিবর্তন আনা হয়েছিলো।
এদিকে একই দিন গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।
