সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম

সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করে ‘সংবিধান সংস্কার পরিষদ’ আনা যেতে পারে, তবে তার আগে বিদ্যমান সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে। কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমানে সংবিধানে এই পরিষদের বিষয়ে কিছু নেই। যারা শপথ নিয়েছেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে অসাংবিধানিক কোনো কিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না।

রাজনৈতিক অধিকার হিসেবে যে কেউ যেকোনো প্রস্তাব দিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, আলোচনা হতেই পারে, তবে সবকিছু হতে হবে সাংবিধানিক রীতির মধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান মেনেই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। ভাষণ দেওয়ার বিধান একটি সাংবিধানিক রীতি। কেউ যদি রাষ্ট্রপতির ভাষণ না চান, তবে সেটি তাদের কথা বলার অধিকার। কিন্তু সংবিধানে যদি বিধান থাকে, তবে সেটি বাস্তবায়িত হবেই।

সংসদীয় কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার জন্য মৌখিকভাবে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তারা যদি এই প্রস্তাবে রাজি হন, তবে সংসদের প্রথম অধিবেশনেই তাদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

একাত্তর/এসি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট প্রত্যাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো নতুন কোনো মিশনে দ্রুত তা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। 
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর