মধ্যপ্রাচ্যে যুদ্ধ কোনো সমাধান নয়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে যুদ্ধ কোনো সমাধান নয় জানিয়ে থেমে যাওয়া আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চলমান এই সংঘাতের প্রভাবে এখন পর্যন্ত দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী।

একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠানোসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

এদিকে, মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়া কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বন্ধের কারণে যাদের ভিসা সংক্রান্ত জটিলতা বা সংকট তৈরি হবে, তাদের জন্য বিশেষ ‘ভিসা সেল’ গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর