তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:০৫ এএম

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নন, একটু ভিন্ন। তিনি জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী আসেননি। তিনি সকাল ৯টায় অফিসে আসেন। অফিস করছেন। তারেক রহমান ১ মাস হয়নি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষে সম্ভব এই দেশ পরিচালনা করা। এজন্য তারেক রহমান তার ভাষণে বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ মার্চ) লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় আরো বলেন, ফ্যামিলি কার্ড একটি গোষ্ঠীর জন্য না, দেশের মানুষের জন্য। ফ্যামিলির মধ্যে যিনি গৃহিণী তার নামে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু করেছেন। আমাদের নির্বাচনের ওয়াদা ছিল। তিনি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ছোট মনে করার সুযোগ কোনো নেই। বিএনপির রাজনীতি সকল ধর্মের প্রতি সম্মান। সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি। যারা মুখে ইনসাফ-ন্যায়ের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেন নাই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনসাফের রাজনীতি হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ-ন্যায় প্রতিষ্ঠা করে দেশটাকে আমরা গড়তে চাই।

মন্ত্রী আরও বলেন, ইনসাফের রাজনীতি শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এ দেশটাকে আমরা গড়তে চাই।

লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে পৌর যুবদলের আয়োজনে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে ইফতার মাহফিলে যোগ দেন মন্ত্রী। 

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর