তিন দিনের সফরে দিল্লি পৌঁছালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

তিন দিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। আগামী ৯ এপ্রিল পর্যন্ত তার এই সফর চলবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পাঁচটা ১৫ মিনিটে পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) তিন নম্বর টার্মিনালে অবতরণ করে। সেখানে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

সফরের দ্বিতীয় দিন বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। দুপুর একটায় হায়দরাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরপর বিকেল সাড়ে চারটায় বাণিজ্য ভবন পরিদর্শনে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। বিকেলেই ভারতের আবাসন, নগরবিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বিকেলে সাড়ে পাঁচটায় ছয় নম্বর আকবর রোডে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দিল্লিতে তিন দিনের রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঢাকা ও দিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা নিয়ে ভারতের বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী। ওই দিন সকাল আটটায় তিনি দিল্লির বিমানবন্দর থেকে মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর