জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে টেকনিক্যাল কোর্স: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব দূর করতে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের কর্মমুখী করতে এখন থেকে সিলেবাসে নিয়মিত বিষয়ের পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল কোর্স যুক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ‘কারিকুলাম উন্নয়ন কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। গতানুগতিক সিলেবাসে পড়াশোনা শেষ করে কারিগরি জ্ঞান ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে তারা বেকার থাকছে। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে কারিকুলাম আধুনিক ও সময়োপযোগী করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, নতুন সংস্কারের আওতায় স্নাতক দ্বিতীয় বর্ষে ‘অ্যাডভান্সড আইসিটি’ এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডেটা অ্যানালিটিক্স ও কম্পিউটার প্রোগ্রামিং-এর মতো আধুনিক কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্নাতক পর্যায়ে ইংরেজি, বাংলাদেশের ইতিহাস ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর শিক্ষায় যথাযথ বিনিয়োগ না করায় দেশ পিছিয়ে আছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মৌলিক দক্ষতা উন্নয়নে এই নতুন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

তিন দিনের এই কর্মশালায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ অধ্যক্ষ ও শিল্প উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। সরকারের এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর