তরুণদের সাইবার স্ক্যামে বন্দি ঠেকাবে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

ভুয়া নিয়োগের প্রলোভন দেখিয়ে তরুণদের বিদেশে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে বন্দি রাখা এবং জোর করে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার মতো আধুনিক অপরাধগুলোকে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘের মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে প্রণীত ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’-এর মাধ্যমে ডিজিটাল মাধ্যমের এই ফাঁদ ও মানবপাচার কার্যকরভাবে ঠেকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অপরাধী চক্রগুলো এখন কেবল প্রথাগত উপায়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলছে। আন্তর্জাতিক মানবপাচার ও প্রযুক্তিনির্ভর স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, নতুন এই আইনের পাশাপাশি অপরাধ দমনে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ চূড়ান্ত করা হচ্ছে।

প্রযুক্তির এই আধুনিক হুমকি মোকাবিলায় প্রথাগত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান, অর্থলগ্নি সংস্থা ও সচেতন সমাজকে নিয়ে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/এসি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আলোচিত ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকটি সংবাদমাধ্যমকে একথা...
মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ‘উইনরক...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের...
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ আরও...
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় নতুন ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
রাজনীতিকে সংসদকেন্দ্রিক করার আহবান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের মধ্য দিয়েই দেশের সব রাজনৈতিক ও জাতীয় সমস্যার সমাধান হওয়া উচিত। ফ্যাসিস্ট-পরবর্তী সময়ে দেশে...
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সশরীরে হাজির হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর