ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুত নতুন মজুরি ঘোষণা করা হলে বর্ধিত মজুরি দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

এতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একই সঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

একাত্তর/কেআই
তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় সভাটি শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিজয়নগর ও শ্রম ভবন এলাকা। সোমবার সকাল ১১টায় বৈঠক বসার...
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে...
পোশাক শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এই ধারায় কোনো কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে একটি উইকেট হারালেও দ্বিতীয় সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সেশনে কোনো উইকেট নিতে পারেনি...
গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল প্রায় ২১ হাজার কোটি...
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ষষ্ঠ গ্রেডের (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ছাড়া) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর