২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিশুকে মিডডে মিলের আওতায় আনবে সরকার বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, পৃথিবীকে শূন্য ক্ষুধার দিকে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপুষ্টির অবসান, খাদ্যের অপচয় রোধ, কীটনাশকমুক্ত খাদ্য উৎপাদন এবং জাতীয় পুষ্টি নিরাপত্তা নীতি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার।
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় দেশের রন্ধনশিল্পকে বিশ্বদরবারে প্রসিদ্ধ করতে রাঁধুনিদের কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৪০ জন প্রতিযোগীর মধ্যে সেরা পাঁচজন রাঁধুনির হাতে পুরস্কার তুলে দেন ডা. জুবাইদা রহমান।
