ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ওয়ারী বিভাগের ৮০ জন, তেজগাঁও বিভাগের ৭৬ জন, মতিঝিল বিভাগের ৫৭ জন, লালবাগ বিভাগের ৪৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগের ৪১ জন, রমনা বিভাগের ২১ জন রয়েছে। এ ছাড়াও গোয়েন্দা বিভাগ কর্তৃক অভিযানে তিনজন ও এসআরইউ কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনব্যাপী এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন ছাড়াও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

একাত্তর/কেআই
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরকসদৃশ সামগ্রী ও...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমাটিয়ার একটি বাসায়...
সিস্টেম আপডেট ও সেবার মানোন্নয়ন কাজের জন্য টানা সাত ঘণ্টা ব্যাহত হতে পারে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) নগদের কার্যক্রম। ফলে গ্রাহকেরা সেবা গ্রহণে সাময়িক সমস্যায় পড়তে পারেন বলে জানিয়েছে...
বিদেশি ও অভ্যন্তরীণ প্রাণনাশের হুমকি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা শঙ্কার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একে একে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতায় উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার দাবি করেছে ইরান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর