সেনাসদস্যের বাসায় মিললো অটোচালকের মরদেহ, গ্রেপ্তার এক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

রংপুরে অটোচালক মো. আরিফুল ইসলাম (২৯) হত্যা মামলায় সেনাসদস্য শাহীন শেখকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী অভিযুক্ত সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়রা জানান, গত ২৩ নভেম্বর নিখোঁজ হন আরিফুল ইসলাম। তিনি রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। ছেলের সন্ধান না পেয়ে পরদিন ২৪ নভেম্বর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এরপর তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের একপর্যায়ে আরিফুলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ। ওই সূত্র ধরে রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সেনাসদস্য শাহীন শেখের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডে সেনাসদস্য শাহীন শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে অভিযুক্ত সদস্যকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী। নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত সেনাসদস্য ও আরিফুলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এবং মাদকসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। তবে কীভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিলো বা বিরোধের প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া সেনাসদস্য শাহীন শেখের দাবি, আরিফুল বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেল করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে মাথায় আঘাত এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আরিফুলকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

একাত্তর/এসি
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে বিপুল টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি।...
সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা...
গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
সামান্য বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক চরম নৃশংসতার সাক্ষী হলো রংপুরের তারাগঞ্জ। দূরপাল্লার একটি চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের...
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর