ঢাকা-আঙ্কারা সম্পর্কে নতুন মোড়, গঠিত হচ্ছে যৌথ কমিটি

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক এবং প্রতিরক্ষা ও রাজনৈতিক খাতে সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক সৌজন্য সাক্ষাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানান। বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখায় তিনি তুরস্ক সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করেন। বিশেষ করে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

দুই দেশের দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে এখন থেকে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও রাজনৈতিক খাতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সমন্বয়ে একটি শক্তিশালী ‘যৌথ কমিটি’ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, যৌথ উৎপাদন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সঙ্কট নিরসনসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশ আগামীতে একসঙ্গে কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

একাত্তর/এসি
মাটির গুণগত মান বজায় রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক তীব্র...
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাবের মুখোমুখি হলেও, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর