বাজেট: সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিক সম্মেলনে একথা জানান, জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম। 

তিনি বলেন, সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি, আইন, স্বরাষ্ট্র ও পানি সম্পদ। আলোচনা হয়েছে পদ্মা ব‍্যারাজ নির্মাণ নিয়েও। রোববার বাজেট অধিবেশন শুরু হবে, আর ১১ জুন বাজেট উপস্থাপন এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাশ করা হবে বলে জানান তিনি। 

৩০ লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে যাত্রা শুরু করার পরও বর্তমান সরকার কল‍্যাণমুখি, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে বলে জানান সংসদের চীফ হুইপ। 

সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, সংস্কার যা হওয়ার তা হয়ে গেছে। এখন যা হবে তা সংশোধন হবে। আর সেই সংশোধন করবে বিএনপি।

তিনি আরও উল্লেখ করেন, কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই সরকার কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে রোববার (৭ জুন) বিকেল তিনটায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। মূলত এই অধিবেশনেই নতুন অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে।

একাত্তর/এসি
বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৭ জুন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। 
২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে হাম রোগের প্রাদুর্ভাবের মুখোমুখি হলেও, পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
মাটির গুণগত মান বজায় রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর