শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির অধীনেই ফিরতে হবে: হুমায়ুন কবির

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির অধীনেই আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ডিসেম্বরে হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না। তার লুটেরা দলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে। দেশে ফিরতে হলে তাকে দণ্ডপ্রাপ্ত হিসেবেই আসতে হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে আছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তার লুটেরা দলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অবস্থান নিয়েছে।’

পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখল নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, ‘প্রত্যেক দেশের রাজনীতিতে কিছু পাগল থাকে।’

গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে এখনো কোনো উত্তর আসেনি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের বিষয়ে বাংলাদেশের কথা বলার সুযোগ রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

একাত্তর/কেআই
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা সরকারের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে...
আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের...
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে সরকার আগে যা বলেছে, সেটিই তাদের অবস্থান।’
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর