৯৩ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজিবি কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার (৫ ডিসেম্বর) জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের বেতবাড়ী সর্দারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল না. সুবে. শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়ের পালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৯৩ লাখ ১০ হাজার টাকা।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি নিজস্ব ক্যাম্পে রাখা হয়েছে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, পলাতক মা গ্রেপ্তার

গত অক্টোবর মাসে সীমান্তে আরেকটি ৯৫ কেজি ৮০০ গ্রাম ওজনে কষ্টিপাথর উদ্ধার করা হয়েছিল। সেটিও বর্তমানে মিউজিয়ামে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
গুপ্ত রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিগত সরকারের যদি সৎ সাহস থাকে, তবে বিদেশে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর