বগুড়ায় ‘পাকা ধানে আকভানের মই’, ক্ষতিতে ৮৫০০ কৃষক

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা আমন ধানসহ এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান; অনেক জমির কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলায় আট হাজার ৪৯১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত শনি ও রোববারের বৃষ্টিতে জেলার ১৩টি উপজেলায় মোট এক হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ১৪৫ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতির মুখে পড়েছে। উপজেলাগুলোর মধ্যে সারিয়াকান্দিতে সবচেয়ে বেশি ৭৫০ হেক্টর এবং গাবতলীতে ২২০ হেক্টর জমির পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শিবগঞ্জে ৯০ হেক্টর, আদমদীঘিতে ৭৫ হেক্টর ও নন্দীগ্রামে পাঁচ হেক্টর জমির পাকা আমন ধানের ক্ষতি হয়েছে।

অন্য ফসলের মধ্যে ২১৩ হেক্টর সরিষা, ১৯৬ হেক্টর মৌসুমি সবজি, ১০৫ হেক্টর আগাম আলু, ৫২ হেক্টর সবজি, ১০ হেক্টর মরিচ, তিন হেক্টর ভুট্টা এবং ১৩ হেক্টর বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ বলেন, দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সমস্যার সমাধানে পরামর্শ দিচ্ছেন এবং জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের তাগিদ দিচ্ছেন।

উপপরিচালক আরও জানান, ১৩টি উপজেলায় ক্ষতিগ্রস্ত আট হাজার ৪৯১ জন কৃষকের তালিকা তৈরি করে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ এলে তা পৌঁছে দেওয়া হবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ায় এক লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টরে। পাশাপাশি দুই লাখ ৯৩ হাজার ৬২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে...
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই...
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় বসেছে দেড়শ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বড়ো আকারের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন...
ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত পথে যেন কোনো ‘অবৈধ বা বিতর্কিত ব্যক্তি’ বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে...
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির ধান ও সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে...
ধূমপায়ী নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি অধূমপায়ী নারীদের তুলনায় ৪০ শতাংশ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে তামাকের ব্যবহার পুরুষের প্রজননস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর