নভেম্বরে স্কুলের বার্ষিক পরীক্ষা, পড়তে হবে তিনটি বিষয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৮:০১ পিএম

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের এক কোটি পাঁচ লাখ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

দেড় ঘন্টায় ৫০ নম্বরের এই পরীক্ষায় কেবল বাংলা ইংরেজী আর গণিতের মতো তিনটি মৌলিক বিষয়ের পরীক্ষা হবে। তাই স্বাস্থ্যবিধি মানা নিয়ে বিড়ম্বনা হবে না বলে মনে করছে কর্তৃপক্ষ।

১৪ নভেম্বর এসএসসি আর ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। মাঝে মাত্র ছয় দিন। এই সময়ে কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা সেরে নিতে চায় শিক্ষা মন্ত্রনালয়।

তবে এসএসসি ও এইচএসসির মতো নৈবাচনিক বিষয় নয় বরং তিনটি মৌলিক বিষয়ের ওপর বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

বাংলা ইংরেজী দুই পত্র মিলিয়ে একটি করে মোট দুটি আর গনিতসহ মোট তিন বিষয়ে পরীক্ষায় দিতে হবে শিক্ষার্থীদের। 

ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত তিন বিষয়ে হবে ৫০ নম্বরের পরীক্ষা। বাকি ৫০ নম্বরের ৪০ নম্বর বরাদ্দ থাকবে সব বিষয়ের এ্যাসাইনমেন্ট থেকে। 

শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির মতো উদ্যোগগুলো শিক্ষার্থীরা কতোটা মানছে সে বিষয়ে থাকবে বাকি ১০ নম্বর।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, ৫০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর থাকবে সৃজনশীল আর ১৫ নম্বর থাকবে নৈবেক্তিক থেকে। 

এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অন্য কোন পরীক্ষা নিতে পারবে না বলেও জানিয়ে দিলেন মহাপরিচালক। পরীক্ষা হবে দেড় ঘন্টার। তাই স্বাস্থ্যবিধি মানানো কঠিন হবে না।

দেড় বছর পর গেলো ১২ সেপ্টেম্বর স্কুল কলেজ খুলে দেয় সরকার। এবার সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানালো মন্ত্রনালয়।



একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর