'সাম্প্রদায়িক আক্রমণ দেশের জন্য অশনি সংকেত'

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:০৩ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের ব্যর্থতার জন্য সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হয়েছে বলে মনে করেন তারা।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে এক প্রতিবাদ সমাবেশে তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 

বক্তারা সমাবেশে বলেন, এ ঘটনা নাটক হলেও, বাস্তবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসবে ভয়াবহ আক্রমণ করা হয়েছে। তাদের প্রতিমা ভাংচুর, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয়া এমনকি নোয়াখালীতে দুই জনকে হত্যার ঘটনাও ঘটেছে। সহিংসতা সৃষ্টিকারীদের বাঁধা দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছে চারজন।

সংবিধানে থাকা অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন আক্রমণকে নজিরবিহীন বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির ব্যানারে প্রতিবাদ সমাবেশে তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার অজুহাত বানাতে কোরআনের অবমাননা করা হয়েছে। 

আরও পড়ুন: সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল আক্রান্ত মন্দির ও এলাকা ঘুরে এসেছেন। তারা বলেন, কুমিল্লার ঘটনার পরও আক্রমণের ঘটনা ঘটেছে। হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রশাসন। 

আগেও ভিন্ন ধর্মের মানুষে উপর হামলার বিচার হয়নি এ কথা উল্লেখ করে তারা বলেন, বিচ্ছিন্ন ঘটনা বলে এড়ানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশকে রক্ষার জন্য দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। 

অসাম্প্রদায়িক চেতনার মানুষ গড়তে '৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার দাবি করেন কোন কোন শিক্ষক। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর