নিরাপদ সড়কের জন্য এক শিক্ষার্থীর অভিনব উদ্ভাবন!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৭:৫১ পিএম

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্টার্ট নেবে না গাড়ি, এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছে উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনা রোধে, দুই বছরের চেষ্টায় এই সফলতা অর্জন করেন বেলায়েত হোসাইন আনসারি নামের এ তরুণ। 

২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের তিন বছর পর আবারো রাস্তায় শিক্ষার্থীরা। সড়কে মৃত্যুর মিছিল থামাতে কোন উদ্যোগই যেন কাজে আসছে না। সেবার আন্দোলনে ড্রাইভারদের অদক্ষতার বিষয়টি প্রকটভাবে ধরা পড়ে। কেউ সড়কের নিয়ম মানছেন, কারো বা নেই ড্রাইভিং লাইসেন্স।

আবার কারো কারো জ্ঞান নেই সড়কের সিগন্যাল সম্পর্কে। এসব কারণে প্রতিদিনই রাজধানীর সড়কে ঝরে পড়ছে বহু প্রাণ, অনেককে বেছে নিতে হচ্ছে পঙ্গুত্ব। তাই সড়কে যাতে বৈধ লাইসেন্স প্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তিই গাড়ি চালাতে পারেন, সেজন্যই অভিনব এই ডিভাইস উদ্ভাবন করেছেন শিক্ষার্থী বেলায়েত হোসেন আনসারী। 

ডিভাইসটির উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো, এটি বিআরটিএ’র তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত হলে, নিয়ম ভঙ্গকারি চালককে সহজেই চিহ্নিত করতে পারবে। এই উদ্ভাবনকে স্বাগত জানিয়ে বুয়েটের সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, এখন সময়ের দাবি সড়ক দূর্ঘটনা রোধে এ ধরণের প্রযুক্তি ব্যবহারের। 

প্রায় দুই বছরের চেষ্টায় এই ডিভাইস তৈরিতে আনসারির খরচ হয়েছে সাড়ে সাত হাজার টাকা। সার্বিক সহায়তা পেলে, ডিভাইসটি স্মার্ট ও খরচ অর্ধেকে নামিয়ে আনা যাবে বলে জানালেন উদ্ভাবক বেলায়েত হোসাইন।

অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকেরা যাতে রাস্তায় গাড়ি নিয়ে নামতে না পারে এবং দুর্ঘটনা কমিয়ে আনা যায়, সে লক্ষ্যে সারাদেশে এই যন্ত্রাংশটি ছড়িয়ে দিতে চান আনসারি। 


একাত্তর/ এনএ
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর