রেসিং করতে গিয়ে সিএনজিকে ধাক্কা দিলো মার্সিডিজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৪৭ পিএম

রাজধানীর বনানীতে একটি মার্সিডিজ প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে বনানীতে বিমান বন্দর সড়কে নৌ সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- মো. আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) এবং মো. বেলাল(৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্ট রোডে বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং করেছিলো মার্সিডিজ কারটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নৌ সদর দপ্তরের সামনে একটি সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে, দুমড়ে-মুচড়ে যায়। সিএনজি চালকসহ পাঁচজন আহত হয় এতে।

আরও পড়ুন: বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা 

বনানী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বলেন, গাড়ি দুইটি দ্রুতগতিতে পাশাপাশি আসছিল। এক পর্যায়ে সিএনজিতে লাগিয়ে দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রাইভেটকার চালক জিন্নাত পালিয়ে গেলেও, তার বন্ধু মুশফিককে প্রত্যক্ষদর্শীরা আটক করে পুলিশে হস্তান্তর করে। 

দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গাঁজাসহ আরও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর