রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, ৫০ জন আটক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:২৭ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আটকের সময় ৪৬ হাজার ২৬ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন ও ২৫ কেজি ৬৫৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে অভিযান চলে আজ রোববার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত। অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন: দেশে প্রথমবারের দেওয়া হবে বুস্টার ডোজ

পুলিশ সূত্র জানায়, নিয়মিত অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর