ফুটপাথ দখল করলে মামলা: মেয়র আতিক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০১:২১ পিএম

রাজধানীতে ফুটপাথ দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

বুধবার (৪ জানুয়ারি) সকালে মিরপুরের কলওয়ালাপাড়া ও শাহ আলীবাগ এলাকায় ঝটিকা অভিযান চালান মেয়র আতিক। 

এসময় তিনি ফুটপাথ দখল করে রাখায় বেশ কয়েকজন হকারকে জরিমানার পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে যেসব সামগ্রী রাখা হয়েছে, সেগুলো জব্দ করে নিলামের নির্দেশ দেন। 

ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান মেয়র। 

মেয়র বলেন, এই শহরকে, এই দেশকে সবার ভালোবাসতে হবে। সব ধরনের অবৈধ কার্যকলাপ বাদ দিয়ে নাগরিক দায়িত্ব পালনে সবার প্রতি আহবান জানান তিনি। 

আরও পড়ুন: দুই বিপরীত চ্যালেঞ্জের মুখে আইভী ও তৈমুর

'নাগরিক আমরা সবাই। কিন্তু সুনাগরিক কতজন? আমরা সবাই সুনাগরিক হতে পারলে ঢাকা শহর একটি সুস্থ ও সচল নগর হতে পারবে', বলেন তিনি। 

এসময় ফুটপাত যেন দখল হতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মেয়র। সেইসাথে তিনি ফুটপাথ দখল রোধে দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

অভিযান চলাকালে একটি দোকানের সামনে ময়লা-আবর্জনা থাকায় সেটি বন্ধ করে চাবি নেয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও শাহ আলীবাগ এলাকায় একটি ভ্রাম্যমাণ বাজারও বন্ধের নির্দেশ দেন আতিকুল ইসলাম।


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর