মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ নামছে লাখ টাকার নিচে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

মালয়েশিয়া যেতে এবার লাখ টাকারও কম খরচ হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। 

একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিন্ডিকেট নয়, দেশ এবং কর্মীর স্বার্থ রক্ষা হয় এমনভাবেই মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারকটি তৈরি করা হয়েছে। 

এদিকে, কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া এবং অভিবাসন ব্যয় ঠিক করতেই ২৫ জানুয়ারি ঢাকা আসছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। 

গত ১০ ডিসেম্বর কৃষি, উৎপাদন, পরিসেবা, খনি, খনন, নির্মাণ ও গৃহকর্মী বিদেশ থেকে নিতে সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার মন্ত্রিসভায়। 

ওই সিদ্ধান্তের পর বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ জানায় দেশটি। আর, ১৯ ডিসেম্বর কুয়ালালামপুরে কর্মী নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

এরই ধারাবাহিতায় চলতি মাসেই কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করে মালয়েশিয়া। দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীরা আগামী ২৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার যারাই মালয়েশিয়া কাজের জন্য যাবেন, তাদের নিবন্ধন থাকতে হবে সরকারের ডাটা ব্যাংকে। এজন্য খুব শিগগিরই বিজ্ঞাপন দিয়ে নিবন্ধনের আহবান জানানো হবে। 

আরও পড়ুন: এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান: দীপু মনি

তবে, কত টাকায় এবং কবে থেকে কর্মী যেতে পারবে সে বিষয়টি একমাসেও ঠিক করা সম্ভব হয়নি। গুজব রয়েছে দু’দেশেই নতুন চক্র তৈরি হচ্ছে। যার কারণে বাড়বে অভিবাসন ব্যয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, প্রথমে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিক নিতে আগ্রহী প্রতিষ্ঠানকে অনুমোদন দেবে। 

তিনি জানান, অনুমোদন পাওয়া প্রতিষ্ঠান নিজেদের চাহিদার কথা বাংলাদেশ হাইকমিশনকে জানাবে। সেখান থেকে দেশে আসবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিনিধি বিষয়টি দেখবে।

মন্ত্রী বলেন, যখন বিষয়টি বাংলাদেশে চলে আসবে, তখন সেখানে তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। ফলে, ইচ্ছেমতো অভিবাসন ব্যয় আদায়ের সুযোগ নেই। 

ইমরান আহমেদ জানান, চুক্তি অনুযায়ী মালয়েশিয়ার যাওয়ার পর বাংলাদেশি কর্মীর ইমিগ্রেশন ভিসা, স্বাস্থ্য পরীক্ষা, বীমা, করোনা টেস্ট, কোয়ারেন্টাইন ব্যয় নিয়োগকর্তা বহন করবে।

অন্যদিকে, এখানে কর্মীর খরচ বলতে তার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার খরচ, পাসপোর্ট তৈরি, বিএমইটি ফি, কল্যাণ বোর্ডের সদস্য ফি, মেডিক্যাল ফি এবং রিক্রুটিং এজেন্সির চার্জ।

এসব মিলিয়ে একজন শ্রমিকের ব্যয় এক লাখ টাকার নিচেই থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। 

উল্লেখ্য, ২০১৮ সালে স্থগিত হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো। নির্ধারিত খরচের চেয়ে চারগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগে বন্ধ হয় কর্মী নেয়া। 


একাত্তর/এসজে

মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর