বুড়িগঙ্গার শ্যামপুর অংশের পানি দূষণের শীর্ষে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৩৯ পিএম

শ্যামপুরের এক ডায়িং কারখানা থেকে ৭০ ধরনের বিষাক্ত রাসায়নিক বুড়িগঙ্গার পানিকে দূষিত করছে। নদীর পানিতে ক্ষতিকর বস্তুকণার পরিমাণ মিলেছে আদর্শ মানের চেয়ে ২০ গুণ বেশি। শুধু তাই নয়, ক্রোমিয়াম ও অ্যামোনিয়ার মতো বিষের পরিমাণও কয়েকগুণ বেশি। 

গবেষকরা বলছেন, অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি যেমন নদীর জীববৈচিত্র্যকে ধ্বংস করছে, তেমনি বাড়ছে ক্যান্সারের মতো রোগবালাই। 

বুড়িগঙ্গার মুমূর্ষু দশা কাটছে না। ট্যানারি গেলেও জুটেছে নতুন উপসর্গ। দূষণের প্রভাবে রক্তিম লাল রাজধানীর প্রাণপ্রবাহের পানি। প্রতিটি ঢেউ জানান দিচ্ছে বুড়িগঙ্গা নদীর মৃত্যুর খবর। 

এই নদীর প্রধান হন্তারক দুই তীরের অসংখ্য ডায়িং কারখানার রাসায়নিক। যার প্রভাবে নদীর পানির রঙ কালচে থেকে বেগুনি হয়ে গেছে। বাতাসে ভেসে আসে দুর্গন্ধ। 

সম্প্রতি বুড়িগঙ্গা নদীর পানি নিয়ে গবেষণা চালায় ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম। এ গবেষণায় উঠে এসেছে দূষণের নিদারুণ চিত্র। মিলেছে মন খারাপের বার্তাও।

শ্যামপুর এলাকার প্রায় একশ’ ডায়িং কারখানা থেকে ৭০ ধরনের রাসায়নিক সরাসরি ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। 

যেখানে নদীতে ক্ষতিকর ভাসমান বস্তুকণা থাকার কথা ১০, সেখানে পাওয়া গেছে ১৯৫। এই বস্তুকণা পানির নিচে আস্তরণ তৈরি করে জলজ উদ্ভিদের বিকাশকে বাধাগ্রস্ত করছে। 

আরও পড়ুন: এখনো তিন কোটি বই পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানে

আর শূন্যের কোঠায় নেমে এসেছে দ্রবীভূত অক্সিজেন। ফলাফল জলজপ্রাণী শূণ্য হচ্ছে বুড়িগঙ্গা। কোন ধরনের মাছের পক্ষে সম্ভব এই পানিতে বেঁচে থাকা।

বুড়িগঙ্গায় উল্লেখযোগ্য পরিমাণে ফেনলের উপস্থিতি পাওয়া গেছে। পানিতে প্রাক-বর্ষা মৌসুম, বর্ষা ও অন্য সময়ে এর যে পরিমাণ পাওয়া গেছে তা আদর্শমানের থেকে অনেক বেশি। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গবেষণায় ফল উপস্থাপন করে পরিবেশবিদ অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, বুড়িগঙ্গা নদীর শ্যামপুর অংশের পানি দূষণ সবচেয়ে বেশি।

তিনি জানান, শ্যামপুরের পানিতে বিষাক্ত অ্যামোনিয়ার উপস্থিতি আদর্শমানের চেয়ে বহুমাত্রায় বেশি। যা পানিতে নাইট্রোজেন দূষণকে নির্দেশ করছে। 

তিনি বলেন, অতিরিক্ত নাইট্রোজেন নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্রের জন্য দূষণীয়। শ্যামপুরের পানিতে অতিরিক্ত মাত্রায় তেল ও গ্রিজও পাওয়া গেছে।

এই পরিবেশবিদ জানান, ডায়িং কারখানার রাসায়নিক সরাসরি নদীতে ফেলা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা মানছে না কোন শিল্প প্রতিষ্ঠান। 

দূষণরোধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা অনুপস্থিত। রাসায়নিক পরিশোধনাগার নির্মাণের উদ্যোগ নেই। বিষফোঁড়া হিসেবে আছে নৌযানের দূষণ।  

শুধু বুড়িগঙ্গা নয়, উজান থেকে ভাটিতে গিয়ে শীতলক্ষ্যা ও মেঘনা নদীর পানিও দূষিত হচ্ছে। বাড়ছে ক্যান্সার, কিডনি ব্যাধির মত জটিল রোগবালাই। মাছশূন্য হচ্ছে নদী। 

রাসায়নিক বর্জ্যের হাত থেকে বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে পরিশোধনাগার নির্মাণের বিকল্প নেই বলেও জানিয়েছেন পরিবেশবিদরা।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর