সব বাস স্টপেজে ভাড়ার তালিকা রাখার নির্দেশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০:৩৪ পিএম

প্রতি বাস স্টপেজে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এটা বাস্তবায়ন করতে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন আদালত। 

সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

রুলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করতে পারা এবং আইনের ৩৪(৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা প্রকাশ্য স্থান ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি আইনের ৩৪ (৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের কাছ থেকে বাস মালিক, কন্ট্রাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থী ঘোষণা করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

১২২ ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করতে পারবে।

প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বর মধ্যরাত থেকে সরকার জ্বালানি তেল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে দেয়। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাস ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন শুরু করে বাস মালিকরা।

আরও পড়ুন: সচিবালয়েই কার্যকর হয়নি অর্ধেক জনবলের নির্দেশনা

তিন দিন সারা দেশে বাস বন্ধ রাখে মালিক সমিতি। পরে ৭ নভেম্বর বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় সরকার। শুধু ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ানোর কথা বলা হলেও সে সময় গ্যাসে চলা বাসের ভাড়াও বাড়িয়ে আদায় শুরু করে চালক-সহকারীরা।


একাত্তর/আরএ

ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর