ডোপ টেস্টের শুরুতেই নানা জটিলতা ও ভোগান্তি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৭ পিএম

মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিংলাইসেন্স পেতে ডোপ টেস্টের সনদ জমা দেয়ার বাধ্যবাধকতা কার্যকর হয়েছে ৩০ জানুয়ারি থেকে।

এই সনদ ছাড়া চালকরা নতুন লাইসেন্স ও পুরনো লাইসেন্স নবায়ন করতে পারবেননা। ডোপ টেস্ট সারাদেশে সব পর্যায়ের সরকারি হাসপাতাল থেকে করা যাবে।

কিন্তু, ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের ডোপ টেস্টের প্রক্রিয়া শুরুহতে না হতেই দেখা দিচ্ছে নানা জটিলতা। স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত অনেক হাসপাতালেএখনও পরীক্ষাই চালু হয়নি।

আবার যেসব হাসপাতাল চালু হয়েছে তারাও নির্দিষ্ট সংখ্যার বাইরে নমুনানিচ্ছে না। বলছে, তাদের পক্ষে এতো মানুষের চাপ নেয়া সম্ভব নয়।

ডোপ টেস্ট বা শরীরে মাদকের উপস্থিতি আছে কিনা তা জানতে করা হয় মূত্রপরীক্ষা। মোট পাঁচ ধরণের মাদকের মধ্যে যে কোনো একটির উপিস্থিতি থাকলেই পরীক্ষায় তাধরা পড়বে।

সরকারি এক পরিপত্রে বলা হয়েছে, যদি ডোপ টেস্টে মাদক সেবনের আলামত পাওয়াযায়, বা তাতে বিরূপ মন্তব্য থাকে, তাহলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নকরা যাবে না।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারেআছে আধুনিক পরীক্ষাগার। করোনা পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টেরও ব্যবস্থা রয়েছে।

ড্রাইভিং লাইন্সে প্রার্থীদের ডোপ টেস্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তরঅনুমোদিত ছয়টি হাসপাতালের তালিকায় আছে এটিও। তবে চালকদের ডোপ টেস্ট তারা এখনও শুরুকরেনি।

পাশেই জাতীয় পঙ্গু হাসপাতাল। গেলো ৩০ জানুয়ারি থেকে সেখানে ড্রাইভিংলাইসেন্স প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। তবে দিনে নির্দিষ্ট সংখ্যার বাইরে কোননমুনা নেয়া হচ্ছে না।

সব হাসপাতালই বলছে, দিনে ৫০ জনের বেশি মানুষের পরীক্ষা করানো সম্ভবনয়। সেই হিসেবে ছয় হাসপাতালে দিনে হবে ৩০০ জনের পরীক্ষা। কিন্তু প্রার্থীর সংখ্যা তিনগুণবেশি।

এই অবস্থায় হাসপাতালের সংখ্যা বা পরীক্ষার সংখ্যা না বাড়ালে ডোপ টেস্টনিয়ে বাড়তে পারে ভোগান্তি। বিআরটিএ বলছে, তারা এই সমস্যা দূর করার চেষ্টা করছেন।



একাত্তর/এসএ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর