মুনিয়া হত্যায় মিমকে নিয়ে আদালতে পিবিআই

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘হত্যা ও ধর্ষণের’ মামলায় গ্রেপ্তার হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী সাইফা রহমান মিমকে নিয়ে সিএমএম আদালতে র‌ওনা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় তাকে নিয়ে বনশ্রীতে পিবিআ‌ই ঢাকা মেট্রো দক্ষিণের সদরদপ্তর থেকে আদালতে উপস্থাপনের জন্য র‌ওনা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে অভিযুক্ত এই আসামির কাছ থেকে। তবে আপাতত তাকে আদালতে উপস্থাপনের পর কোনো রিমান্ড আবেদন করবে না পিবিআই। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি পিবিআ‌ই কর্মকর্তারা।

এর আগে ধানমণ্ডির বাসা থেকে মঙ্গলবার সকালে মিমকে পিবিআই এর অর্গানাইজড ক্রাইম (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্ধ্যায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ যে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন, তার মধ্যে মিম হত্যায় প্ররোচনার অভিযোগে ৬ নম্বর আসামি। তাকে নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছেন। 

image

আরও পড়ুন: নার্সিং কলেজে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

কুমিল্লার বাসিন্দা ও ঢাকার একটি কলেজের ছাত্রী মুনিয়ার মরদেহ গত বছর ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীনের আদালতে ‘হত্যা ও ধর্ষণের’ মামলাটি করেন তানিয়া।



একাত্তর/আরবিএস  

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর