ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:০১ পিএম

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘ঢাকা আইনজীবী সমিতি (বার)’ এর ২০২২-২০২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। এবার ১৯ হাজার আটশ' জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু বলেন, আমরা আইনজীবীদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। বুধবার প্রথম দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। এবার ১৯ হাজার আটশ' জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে দুই প্যানেল ছাড়াও সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে দু’জন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বাসস।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু। 

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, লাইব্রেরি সম্পাদক ইফফাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।

সদস্য পদে প্রার্থী আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. রাকিবুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও শুলতা রোজারিও। 

নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোছা.নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।

আরও পড়ুন: ব্রাজিলে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৮৬

নীল দলের সদস্য পদে রয়েছেন, সোহেল উদ্দিন রানা, মুক্তি বেগম, রুবিনা আক্তার, ফয়সাল কবির, মো. মাহফুজার রহমান, মোজাম্মেল হক, ফরিদুল হাসান, মো. মশিউর রহমান, মো. আনোয়ার হোসেন চাঁদ, রেজাউল হক রিয়াজ ও মো. মোজাহিদুল ইসলাম। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহিদুল্লাহ সাধারণ সম্পাদক পদে এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দিতা করবেন। 

 

একাত্তর/আরবিএস  

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর