করোনায় একদিনে পাঁচ মৃত্যু, শনাক্তের হার পাঁচের ঘরে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

দেশে গেলো ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৬। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এক হাজার ২৯৮ জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৫৮। আগের দিন এই হার ছিল ছয় দশমিক ৭৭।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৭২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ।

আরও পড়ুন: বাংলাদেশের বোলিং তোপে ২১৫ রানে থামলো আফগানিস্তান

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী একজন, পুরুষ চারজন। তাদের মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। 

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬১ থেকে ৭০ বছরের একজন রয়েছেন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। 

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ লাখ ২৭ হাজার ৭৮২ জনের। সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৮৮০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৪২ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৩১১ জন।


একাত্তর/এসজে

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর