জলবায়ু পরিবর্তনে ভাবার চাইতেও বেশি ক্ষতির আশঙ্কা

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আগে যা ভাবা হয়েছিলো, তার চেয়ে বেশি হবে বলে শঙ্কা প্রকাশ করেছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ। 

বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির সংকটে পড়বে বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ। সেই সঙ্গে বাড়বে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। তাই দ্রুত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে সংস্থাটি। 

দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে জলবায়ু পরিবর্তনের হুমকি। এখনই উপকুলের ১০ শতাংশ মানুষ আছে পানির সংকটে। ২০৫০ সাল নাগাদ তা দাঁড়াবে ২৫ শতাংশে দাঁড়াবে। 

পানির উচ্চতা বাড়ার কারণে চলতি শতাব্দীর মাঝামাঝিতে ৯ থেকে ২১ লাখ মানুষ বাস্তুচ্যুতি হবে। সরিয়ে নিতে হবে দেশের এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র। 

কৃষি উৎপাদন ব্যহত হবে ৩১ থেকে ৪০ শতাংশ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি’র নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

জলবায়ু বিশেষজ্ঞ ড. কাজী খলীকুজ্জামান বলেন, বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করছে। 

তবে এটি যথেষ্ট নয়। অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি আগে করা দরকার সেটি ঠিক না হওয়ায় বাংলাদেশকে পিছিয়ে পড়তে হচ্ছে বলে মনে করেন তিনি। 

এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে আরও বলেন, আগামী দশ বছরের মধ্যে গ্রিন হাউস গ্যাস নি:সরণ কমাতে না পারলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। 

কার্বন নিঃসরণকারী দেশগুলো ক্ষতিপূরণের প্রতিশ্রুত দিয়েও তা পরিশোধ করছেনা। তাই নিজেদের সামর্থ্যে টিকে থাকাকেই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। 


মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষে খুলনার সিএসএস এভা সেন্টারে অনুষ্ঠিত হলো ‘ম্যানগ্রোভ হ্যাকাথন: জলবায়ু কর্মের জন্য প্রকৃতিভিত্তিক উদ্ভাবন।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর