গুজব মিথ্যা করে টিসিবি ট্রাকে মিলছে সয়াবিন তেল

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৮:২২ পিএম

ঢাকায় টিসিবির দেড়শ’ ট্রাকে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। দাম প্রতি লিটার ১১০ টাকা। ট্রাক প্রতি ৫০০ লিটার করে নিয়মিত বিক্রি হচ্ছে। যদিও গুজব রটেছিলো সয়াবিন তেল বিক্রি করছে না টিসিবি। কিন্তু সরেজমিনে সেই গুজবের সত্যতা মেলেনি। 

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্য। হাতে হাতে সয়াবিন তেলের বোতল। দীর্ঘ অপেক্ষা শেষে দুই লিটারের তেলের বোতল পেয়ে খুশি সাধারণ মানুষ।

দেশজুড়ে আলোচিত-সমালোচিত সয়াবিন তেল বিক্রি করছে না টিসিবি, এমন গুজবও শোনা যায়। কিন্তু রাজধানীর ট্রাক সেলে দেখা মিলছে দুই লিটারের বোতলে মোট ৫০০ লিটার করে সয়াবিন তেল বিক্রির এমন চিত্রই।  

দুই দিন আগেও যারা টিসিবির পণ্য কিনেছেন তারাও পেয়েছেন ১১০ টাকা লিটারের সয়াবিন তেল। ডিলাররাও বলছেন, নিয়মিত তেলসহ অন্য পণ্য বিক্রির কথা।

আরও পড়ুন: একই শ্রমে পুরুষের তুলনায় এখনো নারীর মজুরি কম

খুব সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অপেক্ষায় ছিল দুই শতাধিক ক্রেতা। কিন্তু বেলা সাড়ে ১১ টায় জানা যায়, মঙ্গলবার এখানে আসবে না টিসিবির ট্রাক, তাই সবাইকেই ফিরতে হয় শূন্য হাতে।

এভাবে অনেক স্থানে টিসিবি ট্রাক এসেছে, আবার অনেক স্থানে ট্রাক না আসায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পণ্য না নিয়ে সাধারণ মানুষের বাড়ি ফিরতে হয়েছে। ফলে কম মূল্যে পণ্য কিনার আশায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির ট্রাকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ এবং ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। টিসিবির পণ্য বিক্রি আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর