২০০ কোটি হাতিয়ে নেয়া সমবায়ের হোতাসহ পাঁচ গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৩:২৫ পিএম

বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারণার মূলহোতা ও শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহ আলমসহ পাঁচ জনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, নরসিংদীতে ২০১০ সালে কাজ শুরু করা প্রতিষ্ঠানটি, গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। সমবায় অধিদপ্তরের অনুমোদিত দাবি করে প্রতিষ্ঠানটি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখায়। 

প্রথম দিকে চুক্তি ও শর্ত অনুযায়ী গ্রাহককে আকর্ষণীয় মুনাফাও দেয়। প্রতি মাসে অধিক মুনাফা পাওয়ায় অনেক প্রবাসীও এই সমবায় সংগঠনে বিনিয়োগ করেন। পরে টাকা হাতিয়ে নিয়ে গত জানুয়ারি থেকে লাপাত্তা হয় প্রতিষ্ঠানটি।

এতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন হাজারো গ্রাহক। সংসারের দৈন্যদশা ঘোচাতে, একটু সচ্ছল হওয়ার আশায়, কষ্টের টাকা বিনিয়োগ করে এখন মাথায় হাত। প্রতারক কোম্পানির খপ্পরে পড়ে সব হারিয়ে পাগলপ্রায় এ মানুষজন।

শত শত গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে ২০০ কোটি ছাড়িয়ে যাবার পর ‘করোনার কারণে কিছুদিন অফিস বন্ধ থাকবে’- এমন নোটিশ টাঙিয়ে সটকে পড়ে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মূলহোতাসহ অন্যান্য। 

টাকা ফেরত পেতে স্থানীয় সমবায় অফিস, জেলা প্রশাসক ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয় গ্রাহকরা। তদন্ত সাপেক্ষে তারা আশ্বাস দেয় আইনানুগ ব্যবস্থা নেয়ার। 

এরি ধারায় তদন্তে নামে র‍্যাবও। শনিবার রাতে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান শাহ আলমসহ পাঁচ জনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন: একটি ব্যাচের নাপা সিরাপ বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ

ভুক্তভোগী গ্রাহকেরা জানান, প্রতিষ্ঠানটির কার্যালয়গুলোতে কর্মী হিসেবে কাজ শুরু করেন ইসলামি শিক্ষায় শিক্ষিত ও এলাকায় বিশ্বস্ত হিসেবে পরিচিত লোকজন। তাঁরা গ্রাহকদের প্রলোভনে ফেলে সংগ্রহ করেন কোটি কোটি টাকা আমানত। 

প্রতি মাসে মুনাফা পাওয়ায় অনেক প্রবাসী তাঁদের আয় করা টাকা, অনেকে জমি বিক্রির টাকা, এমনকি অন্যান্য ব্যাংকে রাখা টাকাও উত্তোলন করে বিনিয়োগ করেন এখানে। জেলাজুড়ে অন্তত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার পর গত জানুয়ারি মাস থেকে লাপাত্তা প্রতিষ্ঠানটি।


নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কোম্পানি কোচ হোল্ডিং তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আই গ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। তারা বাংলাদেশে তাদের বিনিয়োগের অঙ্গীকার...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর