রাজধানীর সবুজবাগে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:১৮ পিএম

রাজধানীর সবুজবাগের পূর্ব রাজারবাগ এলাকায় মা’য়ের কাছে বেড়াতে এসে অন্যন্যা রানী রায় (১২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যন্যা রানী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া গ্রামের কৃষক অমল চন্দ্র বর্মনের মেয়ে। দুই বোনের মধ্যে অন্যন্যা ছিল ছোট। বড় বোন বিবাহিত।

সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আজমিন নাহার কিরণ পূর্ব রাজারবাগ হিন্দু পাড়া এলাকার একটি তৃতীয় তলার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ভোরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

মেয়েটির পালক বাবা বিনত চন্দ্র রায় জানান, মেয়েটি ছোট থেকে তাদের তত্ত্বাবধানে বড় হচ্ছিল। গাইবান্ধার সাদুল্লাহপুর মডেল স্কুলের ৭ম শ্রেণিতে ভর্তি করা হয়েছিল তাকে। সে কিছু দিন গাইবান্ধায় আবার কিছু দিন ঢাকায় তার মা সাধনা রানীর সঙ্গে থাকতো। মেয়েটির মা গার্মেন্টেসে কাজ করতেন।

তিনি বলেন, অনলাইনে ক্লাস করার জন্য তার মামা তাকে একটি ডিজিটাল মোবাইল কিনে দেয়। আমি এতে রাজি ছিলাম না। মেয়েটি ওই মোবাইল ব্যাবহার করতে করতে রংপুরের বাসিন্দা কল্লোল সরকার নামে এক যুবকের সঙ্গে মোবাইলের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে বিরোধ হলে মেয়েটি ছেলেটিকে প্রতারকসহ বিভিন্ন কথাবার্তা চিরকুটে লিখে এই পথ বেছে নেয়।

সেই ছেলে টিকে আটক করতে পারলেই সব জানা যাবে বলে তিনি মনে করেন।

তিনি জানান, পুরো বিষয়টি আমরা থানায় জানিয়েছি। 

দুপুরে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর