টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৩:৪২ পিএম

ন্যায্যমূল্যে পণ্য কিনতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা টিসিবির ট্রাকে স্বল্প আয়ের মানুষের পাশাপাশি ভিড় করছেন মধ্যবিত্তরাও।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্নস্থানে ঘুরে দেখা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে টিসিবির লাইনে সময়ের সাথে সাথে ভিড় বাড়ছেই।

এদিকে রমজান মাস আসায় তেল-চিনি-ডাল-পেঁয়াজের সঙ্গে টিসিবির পণ্যে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। টিসিবির পণ্য কেনা নিয়ে অনিয়ম রুখতে ক্রেতাদের হাতে দেয়া হচ্ছে অমোচনীয় কালি।

তবে, দেশের নানান জেলায় টিসিবির পণ্য বিক্রিতে রয়েছে নানান অভিযোগ। অভিযোগ রয়েছে কার্ড বরাদ্দের ক্ষেত্রেও। একই পরিবারে একাধিক কার্ড দেওয়াসহ অবস্থাসম্পন্ন ব্যক্তিদের কার্ড সরবারহের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে মংমনসিংহে অনেক কম আয়ের পরিবার পায়নি ফ্যামিলি কার্ড। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ বিষয়ে বলেন, আমরাও কিছু অভিযোগ পেয়েছি। দ্রুত এগুলো সমাধানের চেষ্টা চলছে।

রাজশাহীতে কার্ড দিয়ে পণ্য মিললে পরিবারের সদস্যের তুলনায় তা অতি সামান্য। পাশাপাশি জেলায় কার্ডের সংখ্যাও কম বলে স্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। রসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদ আল সুমন বলেন, অনেকের মধ্যে হতাশা আছে, তারপরেও অনেকে কার্ড পেয়ে খুশি।

রংপুরে ২২২টি জায়গায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। তবে, অনেক এলাকায় একই ব্যক্তিকে একাধিক কার্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে চাল এবং চিনি পেলেও পাননি তেল। এছাড়া কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রাজবাড়ীতেও টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। জেলার তথ্যমতে, রাজবাড়ীর নিন্মআয়ের ৬৭ হাজার ৩৬৪ পরিবার পাচ্ছে সাশ্রয়ী মূল্যের পণ্য।

প্রসঙ্গত, দেশের এক কোটি মানুষের কাছে ফ্যামিলি কার্ডে সাশ্রয়ী দামে টিসিবি পণ্য বিক্রি শুরু করলেও, ঢাকা ও বরিশালে এখনো তা চালু হয়নি। তাই রাজধানীতে আগের মতোই ১৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর