বিপিএতে জাহাঙ্গীর সভাপতি, স্বীকৃতি প্রসাদ সম্পাদক নির্বাচিত

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৩:০২ পিএম

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) নির্বাচন। গত ২৬ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র ম্যানেজার (অনুষ্ঠান বিভাগ) জাহাঙ্গীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাছারাঙা টেলিভিনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ রেজা ভোট পেয়েছেন ৭১ ভোট।

কার্যকারী সদস্য পদে সর্বোচ্চ ১৩৭ ভোট পেয়েছেন সুদীপ্ত সরকার। দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শারমীন দিপ্তী, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক নির্বাচিত সোহেল জাফর এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আল- মাসুদ নিপুণ। 

image


নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এটিএন নিউজের প্রোডাকশন হেড নাজমুল আলম তাপস  ও একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান সম্পাদক শবনম ফেরদৌসীকে।  

image


নির্বাচনে ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে জানিয়ে তারা আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রচার শিল্পের সমস্যা, গণমাধ্যমকর্মী প্রযোজকদের সঙ্কট নিয়ে দাবি-দাওয়ার পাশাপাশি দিনটি মিলন মেলায় পরিণত হয়।

image


এসময় সংগঠনের সাবেক সভাপতি শামসুদ্দিন হায়দার ডালিম, আকা রেজা গালিব, সাবেক সাধারণ সম্পাদক নূর সাফা জুলহাজ, মোহাম্মদ আলী হায়দারসহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দের অনেকেই উপস্থিত ছিলেন।

image


বিপিএ’র নেতৃবৃন্দ জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া ছিল প্রযোজকদের কাছে এক দারুণ অভিজ্ঞতা। আগামীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর হবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর