এগিয়ে চলায় সামর্থ্যবানদের পাশে চান অদম্য তামান্না

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৮:০৭ পিএম

অদম্য সাহসী যশোরের তামান্না আক্তার নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়তে চান। কাজ করতে চান তার মতো শারীরিক জটিলতা নিয়ে জন্মানো মানুষের কল্যাণে। 

শরীরে যার দুটি হাত আর একটি পা নেই, সেই তামান্নার এইচএসসি পর্যন্ত টানা ভালো ফলের পর তার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। 

পা ছাড়া কেমন করে চলে মানুষ? হাত ছাড়া মানুষ কি লিখতে পারে? যে সন্তানের হাত-পা নেই তেমন সন্তানকে বছরের পর বছর কোলে করে গ্রামের রাস্তায় হুইল চেয়ার ঠেলে যে বাবা মা স্কুল কলেজে পড়া লেখা করান সমাজকে তুড়ি মেরে- কতোটা সাহসী তারা? তামান্না আর তার বাবা মায়ের সাথে কথা বললে বোঝা যায়- কোথায় আছে সাহসের বাতিঘর!

মানব শরীরের জটিল জীনতত্ত্ব  আছে তামান্নার জন্ম রহস্য। স্টিফেন হকিংসকে অনুপ্রেরণা মেনে গবেষণা আর আবিষ্কারে সমাধান বের করতে চান হুইল চেয়ারে আটকানো জীবনের। তাতে কোনো বাধাই বাধা নয় তামান্না বা তার পরিবারের কাছে।

তামান্নার জন্মের পর, তার মাকে অপয়া বলে তালাক দিতে বলেছিলো দাদাবাড়ি। সেই থেকে তামান্নার মাকে নিয়ে পূর্বসূরিদের ভিটে ও ঠিকানা ছেড়েছেন তামান্নার বাবা। মেয়ে আর মেয়ের মায়ের সাহসে আজও তামান্নার বাবা রওশন আলীর আস্থা ১৮ বছর আগের মতোই।

বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের করে দেয়া সঞ্চয়পত্রে চলছে তামান্নার খরচ। বঙ্গবন্ধুর দুই মেয়ের দায়িত্বে শুরু হয়েছে চিকিৎসা। 

এবার ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম- নগদ তামান্নার হাতে তুলে দিলো শুভেচ্ছা উপহার। নগদের কাছে তামান্নার চাওয়া, সামর্থ্যবানরা যেনো তার মতো মানুষের পাশে থাকেন।

এক মেয়ে, এক পরিবার যশোরের গ্রামে পড়া- এই পর্যন্ত সম্ভব হয়েছে মনোবলে। তাই সব বাবা মায়রে কাছে তামান্নার বার্তা- নিজের সন্তানকে প্রতিবন্ধী না ভেবে এগিয়ে যান সাহসে।


একাত্তর/এআর

দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করা অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
মজার ইশকুলের (অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের একটি উদ্যোগ) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৫’।
যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মজীবন শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রেস ক্লাব মিলনায়তনে...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর