রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৫’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

মজার ইশকুলের (অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের একটি উদ্যোগ) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৫’। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী তরুণদের নেতৃত্ব দক্ষতা, সামাজিক উদ্ভাবন, উদ্যোক্তা মানসিকতা, বৈশ্বিক নাগরিকত্ব এবং জাতীয় উন্নয়ন কাঠামোতে যুবসমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী আলোচনা, নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময় হয়।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন- এ অনুষ্ঠিত সামিটে উন্নয়ন সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশার ২৫০ জনেরও বেশি তরুণ ও যুবনেতা অংশ নেন।

দিনব্যাপী সামিটে অনুষ্ঠিত হয় চারটি গুরুত্বপূর্ণ সেশন। এগুলো হলো- 

১. স্বেচ্ছাসেবা বিষয়ক কর্মশালা
২. উন্নত বাংলাদেশের জন্য যুবসমাজের অবদান
৩. একবিংশ শতাব্দীতে বিশ্ব নাগরিকত্ব ও নেতৃত্ব
৪. যুব উদ্যোক্তা ও সামাজিক উদ্ভাবন

এসব সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন— মো. আব্দুল আউয়াল, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, দা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড, ব্রিগেডিয়ার জেনারেল এ জে এম ফজলুর রহমান (অব.), নির্বাহী পরিচালক, ইউনাইটেড ট্রাস্ট, মো. শহরিয়ার হাসান জিসান, প্রতিষ্ঠাতা, ব্লাডম্যান, শারমিন কবির, প্রতিষ্ঠাতা, রীতু, মঞ্জিলা ঝুমা, আইনজীবী ও রাজনীতিবিদ, মো. আবদুল কাইউম, হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি বাংলাদেশ, আলেক্সান্দ্রে ম্যাগনেনা, কান্ট্রি হেড, এলপি৪ওয়াই, তাহসীনা আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, বিওয়াইএলসি, ড. কে এ এস মুরশিদ, অর্থনীতিবিদ ও গবেষক, তাজদিন হাসান, সিওও, কিরন, কাজী মো. রুশদি, সহ-প্রতিষ্ঠাতা, আলফ্রেস্কো, মোহাম্মদ ইলমুল হক সাজিব, সহ-প্রতিষ্ঠাতা, শেবা.এক্সওয়াইজেড, সোহেল সিরাজ, প্রতিষ্ঠাতা, কাচ্চি ভাই। 

তরুণদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার রোডম্যাপ, সামাজিক উদ্যোক্তা তৈরি এবং ভবিষ্যৎ উন্নয়ন কাঠামোয় যুবসমাজের নেতৃত্বমূলক ভূমিকা নিয়ে প্যানেলিস্টরা মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।

মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ বলেন, “তরুণরাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের স্বপ্ন, সম্ভাবনা, নেতৃত্ব ও উদ্ভাবনী ক্ষমতাকে সঠিক পথে এগিয়ে নিতে পারলেই গড়ে উঠবে একটি উন্নত বাংলাদেশ।”

পরে ইভেন্টে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তরুণদের জন্য ওপেন নেটওয়ার্কিং সেশন, স্কিল ডেভেলপমেন্ট আলোচনা এবং উন্নয়ন–কর্পোরেট সংগঠনের সাথে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করা হয়। 

এ সামিতে সার্বিক আয়োজনে সহযোগিতা করেছে, দা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারস লিমিটেড (এসইএল), আলফ্রেস্কো, কিরন, বিডিজবস, বাটারি বাইটস।

এছাড়াও পথশিশুদের নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে অনুপ্রাণিত করতে মজার ইশকুল প্রদান করে বার্ষিক সম্মাননা “ফ্রেন্ড অব স্ট্রিট চিল্ড্রেন অ্যাওয়ার্ড ২০২৫”। এ বছর এ সম্মাননা অর্জন করেন মৌলভীবাজারের মাহমুদুল আলম চৌধুরী। আলফ্রেস্কো এবং মজার ইশকুল যৌথভাবে অ্যাওয়ার্ডটি প্রদান করে।  

আরবিএস
দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করা অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
রাজধানী ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট-২০২৫’ আয়োজন করে ঢাকার বিএএফ শাহীন কলেজ। 
অদম্য সাহসী যশোরের তামান্না আক্তার নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়তে চান। কাজ করতে চান তার মতো শারীরিক জটিলতা নিয়ে জন্মানো মানুষের কল্যাণে। শরীরে যার দুটি হাত আর একটি পা নেই, সেই...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর