টিপ পরায় লাঞ্ছনা, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

টিপ পরায় রাজধানীতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির হেনস্তার শিকার হয়েছেন এক নারী শিক্ষক। 

শনিবার (২ এপ্রিল) শেরেবাংলা নগর থানায় এ নিয়ে অভিযোগও করেন ড. লতা সমাদ্দার নামে তেজগাঁও কলেজের ওই শিক্ষক। 

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সেজান পয়েন্টের সামনে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি স্টার্ট বন্ধ রাখা মোটরবাইকের উপর বসে ছিলেন। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ওই নারীর কপালে টিপ পরাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পিছন ফিরে গিয়ে তার আচরণের প্রতিবাদ করায় পুনরায় গালিগালাজ করে গায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেয়ার চেষ্টা করেন।

শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সেইসাথে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। টিপ পরিহিত ছবি দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নারী ও পুরুষ। 

বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ফেসবুক পোস্টে লিখেছেন, 'টিপের সঙ্গে এই উপমহাদেশের অনেক প্রাচীন সম্পর্ক রয়েছে। আমি কপালে টিপ পরতে খুব ভালোবাসি। শুধু ভালোবাসাই নয়, আমি বিশ্বাস করি, টিপের সঙ্গে আমার সংস্কৃতি এবং আস্থা জড়িয়ে রয়েছে।' 

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠক নিজের টিপ পরিহিত ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'টিপ পরবই, যত খুশি ততবার।' 

ওই পুলিশকে খুঁজে বের করে তার শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বলেন, 'আমাদের দেশটা বৈচিত্র্যময় ছিল। ধীরে ধীরে একটা কট্টর অবস্থানের দিকেই ঝুকছে বাংলাদেশ। নানামাত্রিক লড়াইয়ে আমাদের থাকতে হয়। থাকতে হবেই। রাজনৈতিক লড়াই এবং সাংস্কৃতিক লড়াই সমানতালেই চালিয়ে যেতে হবে আমাদের।'  

অভিনেত্রী শানুও তার টিপ পরিহিত ছবি পোস্ট করে লিখেছেন, এই বাজে চর্চাকে অবদমিত করা না হলে কদিন পর টিপ পরার বিষয়টি আলাদা করে ধর্মীয় ভাবনায় ভাগ হয়ে যাবে। 

শুধু নারীরাই নয়, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পুরুষরাও। টিপ পরা ছবি পোস্ট করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সঙ্গীতশিল্পী ও অ্যাক্টিভিস্ট অরূপ রাহী। 


একাত্তর/এসজে/জো
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর