রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন, সরকারকে বিদিশা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮:৫৮ পিএম

রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন জাতীয় পার্টির স্বঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

রোববার (৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. জহিরুল ইসলাম। 

বিদিশা বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেন ভালোভাবে রমজান পালন করতে পারে সেজন্য সরকারের সুদৃষ্টি অনেক প্রয়োজন। 

এসময় তিনি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার এবং সমাজের উচ্চ ও বৃত্তবান ব্যক্তিদের গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান। 

image


আরও পড়ুন: আজকের ঘটনা নিয়ে কিছু করার নেই: পাকিস্তান সেনাবাহিনী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. কাজী রুবায়েত হাসান, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) হাবিবুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মেজর (অব.) শিবলী মো. সাদিক, পীরজাদা সৈয়দ যোবায়ের আহম্মেদ, মো. গোলাম মোস্তফা পাটয়ারী, মো. বজলুর রহমান পাটওয়ারী, মাওলানা ফেরদাউস আহম্মদ কোরাইশী, এজাজ আহম্মেদ খান, কাজী মনির হোসেন রুবেল, খোরশেদ আলম, বিএনডিপি’র  চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক মানবিক পার্টির চেয়ারম্যান মো. আকতার হোসেন, কেএসপি’র চেয়ারম্যান সিরাজুল হক, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এপিবি’র সভাপতি গোলাম মোস্তফা সরকার, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লাহসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর