১ মে’র টিকেট পেতে কমলাপুরে ভিড়, লাইনে স্বস্তি

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০:৪৬ এএম

ঈদ ঘরমুখো যাত্রীদের বাড়ি ফিরতে পঞ্চম দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকেট বিক্রি। বুধবার (২৭ এপ্রিল) দেওয়া হচ্ছে ১ মে’র টিকেট।

এদিকে টিকেট পেতে মঙ্গলবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্টেশনের মানুষের আনাগোনা।

তবে গত কয়েকদিনের তুলনায় এদিন টিকেটপ্রত্যাশীদের ভিড় কিছুটা কম দেখা গেছে। এদিকে যাত্রীদের সুবিধার্থে নতুন করে যুক্ত হয়েছে ঈদ স্পেশাল ট্রেন। তাই লাইনে দাঁড়ানো যাত্রীদের আশা, কেউই খালি হাতে ফিরবেন না।

বুধবার (২৭ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

স্টেশন ঘুরে দেখা যায়, আগে থেকেই যাত্রীরা নিজ উদ্যোগে লাইনে দাঁড়ানোর সিরিয়াল লিখে রেখেছেন। সবাই যাতে সিরিয়াল মেনে টিকিট নিতে পারেন এজন্যই তারা এমনটি করেছেন। এ কাজে তাদের সহযোগিতা করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি। লাইনের বাইরে কেউ যেতে চাইলেই পেছন থেকে অন্যরা চিৎকার করে বাধা দিচ্ছেন। এতে কেউ লাইনের আগে যেতে সাহস করছেন না।

আরও পড়ুন: শিমুলিয়া ঘাটে চাপ বেড়েছে

এদিকে কমলাপুর স্টেশনসহ বিভিন্ন টিকেট বুথে নিরাপত্তার জন্য সতর্ক অবস্থায় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। টিকেট যাতে কালোবাজারে বিক্রি না হয় জন্য স্টেশন এলাকায় রয়েছে র‌্যাব, পুলিশ, ডিএমপি পুলিশসহ আনসার সদস্যরা। র‌্যাব-পুলিশের বুথও রয়েছে স্টেশনে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর