সিএইচআরএফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

আপডেট : ১১ মে ২০২২, ০৮:৪৬ পিএম

আগামী প্রজন্মের বাংলাদেশি বিজ্ঞানীদের জিনোমিক্স বিষয়ে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 

বুধবার (১১ মে) বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই করা হয় বলে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের জিনোমিক্স বিষয়ে  হাতেকলমে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে এই সমঝোতা স্মারক সই করে সিএইচআরএফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ফাইন্ড। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএইচআরএফ-এর পরিচালক ও বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা ও জ্যেষ্ঠ গবেষণা তদন্তকারী আরিফ মোহাম্মদ তন্ময়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. ডেভ ডাওল্যান্ড ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুল এইচ সিদ্দিকী প্রমুখ। 

image


উল্লেখ্য, বাংলাদেশে সারস-কোভ-২ ভাইরাসের জিনোম সিকোয়েন্স নির্ণয়কারী প্রথম প্রতিষ্ঠান সিএইচআরএফ। জীববিজ্ঞান বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জিনোমিক্স বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দিতে এবছর প্রতিষ্ঠানটি 'বিল্ডিং সায়েন্টিস্টস ফর বাংলাদেশ (বিএসবি) নামে একটি কার্যক্রম চালু করে। 

এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে কাজ করার লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে এ সমঝোতা স্মারক সই করেছে সিএইচআরএফ। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর