কলকাতায় হাওলাদার-মৃধা জুটির বিপুল সম্পত্তির খোঁজ

আপডেট : ১৪ মে ২০২২, ১২:৪০ পিএম

ভারতে পিকে হালদারের নামে-বেনামে থাকা বেশ কয়েকটি কোম্পানির খোঁজ মিলেছে। শুক্রবার পিকে হালদারের সম্পদের খোজে পশ্চিমবঙ্গে দিনভর অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি। 

অভিযানে পিকে হালদারের ব্যক্তিগত আইনজীবি সুকুমার রায়ের বাড়ি তল্লাশি করে জব্দ করা হয় গুরুত্বপূর্ণ নথি ও উদ্ধার করা হয় নগদ অর্থও। কলকাতার তদন্তকারি সংস্থা বলছে, তদন্ত শেষেই, জব্দ করা অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। 

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বৈধ সম্পদের খোজে শুক্রবার দিনভার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি।

image

পশ্চিমবঙ্গের কমপক্ষে ৯টি স্থানে একযোগে অভিযান চলে। এ সময় আরও অভিযান চলে পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধা, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের বাড়িতে। সুকুমার মৃধার বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ন নথি জব্দ করা হয়।

এছাড়া কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে পিকে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

যাদের বাসায় অভিযান পরিচালনা করা হয় তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সম্পত্তির খোঁজও মিলেছে। এদের মধ্যে সুকুমার মৃধা ছিলেন পলাতক পিকে হালদারের ব্যক্তিগত আয়কর আইনজীবী ও ক্যাশিয়ার। 

image

তার মাধ্যমেই পিকে হালদার ভারত সহ বিভিন্ন দেশে টাকা পাচার করে। দুদকের হাতে গ্রেপ্তার হয়ে সুকুমার মৃধা এখন কারাগারে আছেন। 

কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে সুকুমার মৃধার বিশাল বিলাসী বাড়ির সন্ধান পেয়েছে ভারতের ইডি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃধাকে তাঁরা মাছ ব্যবসায়ী হিসেবে চিনতেন। 

পিকে হালদার ও সুকুমার মৃধা অশোকনগরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী। ইডি ধারণা করছে, এই দু'জনের দীর্ঘদিনের যোগসাজশে এনআরবির বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সুকুমার মৃধা বাংলাদেশে বসবাস করলেও পশ্চিমবঙ্গের তার যাতায়াত ছিলো মাছের ব্যবসায়ী হিসেবে। সেই সূত্র ধরেই ভারতে গিয়ে তিনি ভুয়া পরিচয়ে কিছু কোম্পানি খুলে পিকে হালদারের টাকা পাচার করেন ও বিপুল সম্পত্তি কেনেন।

জানা গেছে, পরিচয় গোপন করে শিব শংকর হালদার নামে ভারতে নাগরিকত্বও নিয়েছেন পিকে হালদার। সেই পরিচয়ে সেখানে রেশন কার্ডও সংগ্রহ করেছেন এবং বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। সুকুমারের মাধ্যমে পাচার করা টাকা ও সম্পদের মালিকও শিব শঙ্কর ওরফে পিকে হালদার বলেই ধারনা করা হচ্ছে। 

image

ভারতী পল্লি এলাকার পাশে নবজীবন পল্লিতে বিলাসবহুল বাগানবাড়ি পাওয়া গেছে পিকে হালদারের আত্মীয় প্রণব কুমার হালদারের। ঠিক তার পাশেই আরেক বিলাসবহুল বাগানবাড়ি সুকুমার মৃধার। এলাকাবাসী সুকুমার মৃধার বিলাসী জীবন দেখে সব সময়ই সন্দেহ করতো।

এই এলাকাতেই একাধিক সম্পত্তি ক্রয় করেছে হালদার-মৃধা জুটি। এর মধ্যে শুক্রবার শুধু অশোকনগরেই তিন বাড়িতে তল্লাশি চালায় ইডি। যার একটিতে এতদিন একাই থাকতেন সুকুমার মৃধার জামাতা সঞ্জীব হালদার।

পিকে হালদারের আরেক সহযোগী স্বপন মিত্রের বাড়িতেও অভিযান চলেছে। অশোকনগরের একই এলাকার বাসিন্দা স্বপন মিত্র অর্থ পাচারের কাজে অন্যতম অভিযুক্ত। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথি পাওয়া গেছে। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে ইডি।

অশোকনগরের গণ্ডি ছাড়িয়ে কলকাতার বাইপাস সংলগ্ন এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অভিজাত এলাকায় পিকে হালদার চক্রের একাধিক বাড়ি ও অফিস রয়েছে। সেখানেও তল্লাশি চালিয়েছে ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরইমধ্যে ৩৪টি মামলা করেছে দুদক। 

তবে এখনো পলাতক আছেন আলোচিত পিকে হালদার। তাকে ধরতে এরিমধ্যে ইন্টারপোলের সহায়তাও চেয়েছে দুদক। 


একাত্তর/এআর


চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর