একদিনে মৃত্যু ৬১, শনাক্ত ১৯১৪

আপডেট : ০৫ মে ২০২১, ১২:০৮ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জন প্রাণ হারিয়েছেন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯১৪ জন।

আজ মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত দেশে এ পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। আর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে হলো ১১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯৮৪টি। এখন পর্যন্ত ৫৫ লাখ ৪০ হাজার ৩৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং নারী ২৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৫১২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১৯৩ জন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে- ৬০ ঊর্ধ্ব ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা গেছে- মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৮ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে ৭ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ জন এবং বাড়িতে মারা গেছেন ২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে। 


একাত্তর/আরএইচ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর