জনস্বার্থ সাংবাদিকতায় পুরস্কার পেলেন একাত্তরের পারভেজ রেজা

আপডেট : ০২ জুলাই ২০২২, ১০:৩৬ পিএম

বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা প্রতিপাদ্যে  বাংলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবার সম্মেলনে প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে ‘বিজেসি অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়। ক্যাটাগরিগুলো হলো- সেরা জনস্বার্থ সাংবাদিকতা, সেরা চিত্রগ্রহণ (খবর), সেরা এনসিএ ভিডিও সম্পাদনা, সেরা এনসিএ অনুষ্ঠান প্রযোজনা ও সেরা এনসিএ অনুষ্ঠান সঞ্চালনা।

image


সেরা জনস্বার্থ সাংবাদিকতায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন- একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজা ও মোহনা টিভির স্টাফ রিপোর্টার মো. মনিরুল ইসলাম।

আরও পড়ুন: ‘সাংবাদিকদের চাওয়া মেনেই গণমাধ্যমকর্মী আইন হবে’

সেরা চিত্রগহণে (খবর) পুরস্কার পেয়েছেন- এখন টিভির এটিএম রেজওয়ানুল আলম, সেরা এনসিএ ভিডিও সম্পাদনায় নেক্সাস টিভির অং পুরি মারমা এবং সেরা এনসিএন অনুষ্ঠান প্রযোজনায় মাছরাঙা টিভির সহকারী প্রযোজক অজয় সরকার পুরস্কার পেয়েছেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর