রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৮:৪১ পিএম

রাজধানীর মুগদার আহমেদবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

বুধবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে আহমেদবাগে নিজ বাসার চতুর্থ তলায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

নিহত শিক্ষার্থীর নাম অভিষেক ভদ্র শুভ (২৫)। তিনি কবি নজরুল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দানুয়া খোলা গ্রামের বুলু চন্দ্র ভদ্রের ছেলে।    

পুলিশ জানায়, সকালে নিজ বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এ ব্যাপারে মৃতের বাবা বুলু চন্দ্র ভদ্র ও তার মা অর্চনা রানী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে তাদের এক আত্মীয়র দাবি, অভিষেক অভিমান করে আত্মহত্যা করেছেন।   

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল আনছার।  

আরও পড়ুন: সমুদ্রে নেমে এনএসআই কর্মকর্তাসহ নিখোঁজ দুই

তিনি জানান, পারিবারিক কলহ না অন্য কোনো কারণে ওই শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন, তা তদন্তপূর্বক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আত্মহত্যা করেছেন।   

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর