সমুদ্রে নেমে এনএসআই কর্মকর্তাসহ নিখোঁজ দুই

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম

বরগুনার তালতলীতে সমুদ্রে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) কর্মকর্তাসহ দু’জন নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয়রা ভাসমান অবস্থায় তার পরিবারের তিনজনকে উদ্ধার করেছে। 

বুধবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ দুইজন হলেন, মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত আছেন। 

স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃতরা হলেন, মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫) এবং তার দুই ছেলে মাহাথির মোহাম্মদ (০৯) ও আবদুল করিম (১৬)। 

নিখোঁজদের স্বজনরা জানান, মোস্তফা কাদের বরগুনায় চাকরি সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়ে জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুড়তে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে সমুদ্রের গভীরে চলে যান তারা। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধারে এগিয়ে গেলে তিনজনকে পাওয়া গেলেও মোস্তফা ও জুই নিখোঁজ রয়েছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক জানান, এনএসআই’র এই কর্মকর্তা ভালো সাঁতার জানতেন না। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন ঢেউয়ের তীব্রতার কারণে সাগরে তলিয়ে গিয়েছেন তিনি। 

পুলিশ সুপার আরও জানান, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধারকাজ তদারকি করছে। এনএসআই কর্মকর্তারাও তাদের মতো করে বিষয়টি দেখছেন। ইতিমধ্যেই ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছেন। কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

শুভ সন্ধ্যা, ফকিরহাট ও বঙ্গোপসাগরের মোহনাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। 


একাত্তর/জো 

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর