রাজধানীর মাতুয়াইলে বাস উল্টে আহত ২০

আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:৩০ পিএম

রাজধানীর মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।

আহতদের ভেতর ১৯ জনের নাম জানা গেছে, তারা হলেন- রাফি (৭), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনা হয়। আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত রফিক নামের এক যাত্রীর বড় ভাই শাহ আলম জানান, রফিক নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকেন। ভোরে সেখান থেকে বন্ধন পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন। সকালে তিনি মোবাইলে খবর পান মাতুয়াইলে বাসটি উল্টে গেছে। এতে সব যাত্রী আহত হয়েছেন। রফিকসহ সবাইকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছে। এরপর তিনি হাসপাতালে এসে রফিককে আহত অবস্থায় দেখতে পান।

একই রাস্তা দিয়ে আসার পথে রাস্তায় বন্ধন পরিবহনের ওই বাসটিকে উল্টে থাকতে দেখেন শাহ আলম।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা সময় সংবাদকে জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বন্ধন পরিবহনের বাসটি উল্টে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এতে বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হন। তবে এ দুর্ঘটনায় এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর