সাভারে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১২:০৭ পিএম

সাভারে সড়কের পাশ থেকে পোশাক শ্রমিক এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের শরীরের ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) ভোরে জেলার আশুলিয়ার মির্জানগরের নলাম সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম মান্নাফ মোল্লা (২৭)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন: টেকনাফের পাহাড়ে অপহৃত চারজনকে উদ্ধার, আটক এক

পুলিশ জানায়, ভোরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত মান্নাফকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, নিহতের কোমরের নিচে ধারালো অস্ত্র বা ছুরিকাঘাতের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বুকে আঘাতের চিহ্ন রয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর